মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের ঔজ্জ্বল্য বাড়াচ্ছে  নানন্দিক ট্রি – হাউস লাইব্রেরি “গ্রন্থকুটির “

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের অদম্য প্রচেষ্টায়  নির্মিত হলো দৃষ্টিনন্দন গ্রন্থকুটির নামে একটি নান্দনিক লাইব্রেরি।

উপজেলা পরিষদ মুল ভবনের এর সামনেই শৈল্পিক কারুকার্য সম্বলিত এই ট্রি-হাউস লাইব্রেরি ” গ্রন্থকুটির ” মুগ্ধ করবে যে কাউকেই। গত সোমবার গ্রন্থকুটিরে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ পরিবেশ বান্ধব ম্যাটেরিয়ালস দিয়ে এই লাইব্রেরীটি তৈরি করা হয়েছে। যেখানে বাঁশ, কাঠ, বেত, গাছের ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে এই গ্রন্থকুটির। তাছাড়া অপূর্ব পেইন্টিংস এর মাধ্যমে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষ করে কাপ্তাই লেক,কর্ণফুলী নদী,রিজার্ভ ফরেস্ট,পাহাড়কে ফুটিয়ে তোলার চেস্টা করা হয়েছে এই লাইব্রেরির ভিতরে ও বাইরে।

এবিষয়ে কাপ্তাই উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান,কাপ্তাই উপজেলায় সবার জন্য  উন্মুক্ত কোনো লাইব্রেরি নেই। বর্তমানে যুবসমাজকে বই পড়ার প্রতি আকর্ষন করে বইপড়াকে আনন্দদায়ক করতে মুলত এই উদ্যোগ।  এটি হলো  একটা ট্রি হাউস লাইব্রেরি। ইট,পাথর,কংক্রিট ব্যবহার না করে সম্পূর্ণ ইকো ম্যাটেরিয়ালস এর দিয়ে যা তৈরি করা হয়েছে। এই গ্রন্থকুঠির নির্মাণে

বাঁশ, কাঠ, বেত, গাছ ব্যবহার করা হয়েছে। এর সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে মেহগনি গাছের গুঁড়ি দিয়ে টেবিল, আর নারকেল গাছের গুঁড়ি ব্যবহার করে বসার টুল ও টেবিলের রূপ দেয়া হয়েছে। এই গ্রন্থকুঠিরে বিভিন্ন বিষয়ভিত্তিক বই রয়েছে।  বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশ, বিজ্ঞানভিত্তিক, ধর্মীয়, শিশুতোষ,  আইন,গল্প,উপন্যাস,কবিতা সহ নানান বই আছে এখানে।

এই গ্রন্থকুঠির নির্মাণে রাঙামাটি  জেলা প্রশাসক মহোদয়ের  সহযোগিতায় এই গ্রন্থকুঠির নির্মাণ সম্ভব হয়েছে বলে সাবেক ইউএনও মুনতাসির জাহান জানান।

কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী জানান, একসময় আমরা ছাত্র জীবনে অবসর সময় পেলে গল্পের বই, ভ্রমন কাহিনী সহ নানা ধরনের বই পড়তাম। বর্তমানে শিক্ষার্থীরা পাঠ্যপুস্থকের বাহিরে বই পড়ার চেয়ে মোবাইলে আসক্ত হচ্ছে, তাই এই ধরনের লাইব্রেরী নির্মাণের ফলে তাদেরকে বইমুখী করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

কর্ণফুলি সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী জানান, বাংলা সাহিত্যের অপুরণ ভান্ডার পড়ে শেষ করে যাবে না কখনো। ক্লাসের পড়ার বাহিরে যতবেশি বই শিক্ষার্থীরা পড়বে ততই তাদের জ্ঞানের পরিধি বাড়বে। তাই উপজেলা সদরে এই ধরনের গ্রন্থকুটির নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

কর্ণফুলী সরকারি কলেজ এর শিক্ষার্থী ঋতুপর্ণা বিশ্বাস, মাসাচিং মারমা, লিজা আক্তার সহ অনেকে জানান, এই লাইব্রেরী নির্মাণে আমরা অবসর সময়ে বিভিন্ন বিষয়ের বই পড়তে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...