বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শাহরুখকে চিনতেনই না ‘পাঠান’ সিনেমার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

ভারত তো বটেই, ‘পাঠান’ সিনেমার ঝড় বইছে বিশ্বের বেশ কিছু দেশে। শাহরুখ বন্দনায় মেতেছেন লাখ লাখ ভক্ত। কিন্তু বিস্ময়কর বিষয় হলো— এই শাহরুখ খানকে চিনতেনই না তার সহ-অভিনেত্রী র‌্যাচেল অ্যান মুলিনস। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই মার্কিন অভিনেত্রী।

কথার শুরুতে র‌্যাচেল বলেন, ‘আমি যখন পাঠান সিনেমায় কাজ করতে রাজি হই, তখন সিনেমাটির বিষয়ে কিছুই জানতাম না; এমনকী সিনেমাটির নামও না। কিন্তু মুম্বাইয়ে যখন সিনেমাটির শুটিংয়ে অংশ নিই, তখন দেখি যশরাজ ফিল্মসের ওয়ারড্রব ট্রাঙ্কে দীপিকা পাড়ুকোনের নাম। তারপর জানতে পারি, এটি একটি বড় প্রজেক্ট।’

শাহরুখ খানের বিষয়ে কথা বলতে গিয়ে র‌্যাচেল বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ শুরু করার পূর্ব পর্যন্ত তার বিষয়ে কিছুই জানতাম না। সিনেমাটির একজন সহকারী পরিচালক আমাকে জানান, শাহরুখ খান অনেক বড় তারকা। শুটিংয়ের প্রথম দিনই আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। তার আর আমার জন্মদিনও এক।’

‘পাঠান’ সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে র‌্যাচেল বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের জন্য যখন আমাকে ফোন করা হয়, ওই সময়ে আমি মালদ্বীপে ছিলাম। জরুরি ডাকে সাড়া দিয়ে মুম্বাই যাই। আমার অডিশন নিয়েছিলেন রবি আহুজা।’

‘পাঠান’ মুক্তির পর ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? এ প্রশ্নের জবাবে র‌্যাচেল বলেন, ‘এই সিনেমার জন্য মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্তদের সাড়া পেয়ে আমি হতবাক।’

মার্চেন্ডাইজিং বিষয়ে পড়াশোনা করেছেন র‌্যাচেল। ১২ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। ‘পাঠান’ ছাড়াও ভারতীয় ওয়েব সিরিজ ‘হুজপা’-তে অভিনয় করেছেন র‌্যাচেল।

এতে আরো অভিনয় করেন বলিউড অভিনেত্রী তনয়া মানিকতলা, প্রণালী, বরুণ শর্মা প্রমুখ। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম সনি লাইভে মুক্তি পায় এটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...