বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চমক নিয়ে আসছেন ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা। পেশাদার জীবনের বাইরেও দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে।

কয়েকদিন আগেই ‘আহারে জীবন’ নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন এই দুই তারকা। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন ছটকু আহমেদ।

ওই সিনেমার পরে আর কোনো কাজে একসঙ্গে দেখা যায়নি ফেরদৌস-পূর্ণিমাকে। তবে সামনে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন ‘মধু পূর্ণিমা’ খ্যাত এই জুটি। এবার সিনেমায় একসঙ্গে দেখা না গেলেও স্টেজে দেখা যাবে তাদেরকে।

শিগগিরই একসঙ্গে স্টেজ শোতে পারফর্ম করার প্রস্তুতি নিয়েছেন তারা। যদিও কাজের প্রস্তাব বেশ আগেই পেয়েছিলেন এই দুই তারকা।

ফেরদৌস বলেন, বেশ কয়েকটি স্টেজ শোতে আমাদের এক সঙ্গে কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু পূর্ণিমা রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকায় তার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তবে আশা করছি এখন কয়েকটি স্টেজ শোতে একসঙ্গে পারফর্ম করতে পারব আমরা।

প্রসঙ্গত, শিগগিরই নতুন একটি ছবির কাজে কলকাতায় যাবেন ফেরদৌস। সেখান থেকে দেশে ফিরে দেশের কয়েকটি সিনেমার কাজও করবেন বলে জানান এই অভিনেতা। অপরদিকে, বর্তমানে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন পূর্ণিমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...