বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথম দিনেই ৫৫ কোটির ব্যবসা পাঠানের

বিনোদন ডেস্ক

মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত মুভি পাঠান। মুক্তির দিনে ভারতজুড়ে শাহরুখ ভক্তরা আনন্দে মেতে উঠেছিল। সমালোচনাকে পিষে দিয়ে ভোর থেকেই হলের সামনে জড়ো হতে শুরু করে চার বছর পর স্ক্রিনে ফেরা শাহরুখকে দেখতে। এর মধ্যে প্রথম দিনেই ৫৫ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।

জশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত পাঠান ২০২৩ সালকে জানিয়ে দিতে চেয়েছে বলিউড হারিয়ে যাইনি। যেখানে দীর্ঘদিন ধরে তামিল, তেলেগু মালায়ালাম সিনেমাগুলো ওপরে উঠে গেছে, বক্স অফিস দখল করে বসে আছে, সেখানে তো বলিউডের রাজার বসে থাকলে চলবে না।

কারণ, তার রাজ্য না থাকলে তিনিও প্রজা হয়ে যাবেন। এজন্য হয়তো কোলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কিং খান বলেছিলেন ‘আপনার কুরছিকা পেটি বান্ধলো’ মৌসুম বিগাড়নে ওয়ালা হে’।

বুধবার (২৫ জানুয়ারি) পাঠান মুক্তি পাওয়ার পর দর্শকরা যে উচ্ছ্বাস দেখিয়েছেন, তাতে বোঝা যায় আসলেই মৌসুম বিগড়ে গেছে। বলিরাজা ঠিকই ফিরেছেন সঙ্গে বন্ধু টাইগারকে নিয়ে। বলছি সালমান খানের কথা।

পাঠান মুভিতে তাকে বেশ কিছু সময় স্ক্রিন দেখে গেছে। তিনিও শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলিউডকে বাঁচাতে সঠিক সময়ে হাজির হয়েছেন। এ যেন ‘কারান অর্জুন’।

এদিকে ‘পাঠান’ সিনেমা মুক্তির পর থেকে সিনেমাটির কিছু দৃশ্য এখন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। দর্শকরা অনেকে মারভেলের মুভিগুলোর সঙ্গে তুলনা করেছেন। তারা বলছেন পাঠানের দৃশ্যগুলো যেভাবে করা হয়েছে, সেটা মারভেলের মতো না হলেও কোনো অংশে কম যায় না।

দর্শকরা এ-ও বলেছেন, পাঠান দেখতে বসে আপনি চোখের পলক ফেলতে পারবেন না। সবাই ভালো অভিনয় করেছেন। শাহরুখ যেভাবে অভিনয় করেছেন, তাকে আপনি মনে মনে ১০ বার কিং বলতে বাধ্য হবেন। বলতে বাধ্য হবেন, বাদশা ফিরেছেন।

উল্লেখ্য, পাঠানের একটা গানে দিপিকা পাড়ুকনকে গেরুয়া রঙের পোশাক পরে নাচতে দেখে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল আওয়াজ তুলেছিল।

নেটদুনিয়ায় পাঠানকে বর্জনের ডাকে সরব হয়েছিল অনেকেই। অবশেষে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি। এ ছবি নিয়ে তিনি দলের নেতাকর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। সেন্সর বোর্ডও ছবির কিছু অংশে কাঁচি চালিয়ে দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...