মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সেন্টমার্টিনে পর্যটক জাহাজে কোস্টগার্ডের অভিযান, ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা করেছেন।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেন্টমার্টিন থেকে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ যোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্টমার্টিন থেকে কক্সবাজার গমনকারী পর্যটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশির কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশি চলাকালীন দুইজন ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশি করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে সন্দেহের মাত্রা আরও বেড়ে গেলে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত।

আটককৃতরা হলো- হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম পানখালি এলাকার তোফাজ্জল আহমেদের ছেলে মো. ইউসুফ (২০) ও হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. সিরাজুল মোস্তফা (২৬)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...