মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মহেশখালী গহীন অরণ্যে অস্ত্র ও মাদক তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামাদি উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকার বারইখইল্লা ঘোনার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়।এসময় চোলাই মদ জব্দ করে পুলিশ। অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।

মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধার অস্ত্রের তৈরির সরঞ্জাম মধ্যে রয়েছে, লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি। উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ অস্ত্রের বিভিন্ন সরঞ্জামাদিসহ উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আশে পাশের পানের বরজে কর্মরত লোকজনের সাথে কথা বলে জানা যায় উক্ত অস্ত্র এবং মাদক কারখানার সাথে স্থানীয়, রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক জড়িত।

তিনি জড়িত গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী থেকে গৃহবধূ লিলি আক্তার (৩০) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায়...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাঁশখালীর ৫ নিখোঁজ ও ভাসমান অবস্থায় ৯ জনকে...