মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের জীবনযাপন ব্যয়বহুল হওয়ায় বদলি নিতে চায় শতাধিক পুলিশ

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

কক্সবাজার থেকে অন্যত্রে বদলি নিতে চায় শতাধিক পুলিশ সদস্য। নিজেদের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ১১০জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। এবার আরও শতাধিক কনস্টেবল বদলির আবেদন করেছেন। বাড়ি থেকে অতি দূরত্ব ও কক্সবাজারের জীবনযাত্রায় অত্যধিক ব্যয়ের কারণে তদবির করে বদলির চেষ্টা করছেন তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার জের ধরে ২০২০ সালের সেপ্টেম্বরে জেলা পুলিশে সব সদস্যকে একযোগে বদলি করা হয়। একই সময় নতুন করে পদায়ন করা হয় পুলিশ কর্মকর্তা ও ১৫০০ সদস্য। নতুন করে পদায়ন হওয়া পুলিশ সদস্যদের অধিকাংশের বাড়ি দেশের দূর-দূরান্তে। তাই নিজের জেলার কাছাকাছি যেতে স্বেচ্ছায় বদলিতে হতে মরিয়া হয়ে উঠেছেন তারা।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, সিনহা হত্যাকাণ্ডের পর নিযুক্ত কক্সবাজার জেলায় দায়িত্বরত পুলিশের ১১০ সদস্য স্বেচ্ছায় আবেদন করে গত ১১ জানুয়ারি একযোগে বদলি হয়েছেন। বর্তমানে আরও বেশ কিছু বদলির আবেদন জমা পড়েছে।

তিনি জানান, দূর-দূরান্ত জেলা থেকে কক্সবাজারে কর্মরত পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করতে অনাগ্রহী। নিজ জেলা থেকে অনেক বেশি দূরত্ব এবং কক্সবাজারে জীবন যাত্রার ব্যয় বেশি হওয়ায় এ অনাগ্রহ তৈরি হয়েছে। ফলে স্বেচ্ছায় বদলি হতে আবেদন করছেন তারা। এর মধ্যে যারা ২ বছরের বেশি সময় ধরে কক্সবাজারে কর্মরত ছিলেন এরূপ ১১০ কনস্টেবলকে সম্প্রতি বদলি করা হয়েছে। জমা হওয়া আরও বেশকিছু আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের বিধিমালার উদ্ধৃতি দিয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বছরে স্বাভাবিক ২০ দিনের ছুটি পায়। যে ছুটিগুলো পাঁচদিন করে চারভাগে কাটানো যায়। কিন্তু এই ক্ষেত্রে ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসা-যাওয়া করতে তিন থেকে চারদিন সময় চলে যায়। এতে আর বাড়ি থাকা হয় না তাদের। এছাড়া অতি দূর হওয়ায় কোনো জরুরি প্রয়োজনে বাড়ি যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আসা যাওয়া করতে বড় অংকের খরচও ব্যয় হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, যারা বদলি হয়েছেন এবং নতুন করে আবেদন করেছেন তাদের সবারই বদলির সময় হয়েছে। তাই পুলিশ বিধান মতে, তাদের আবেদন পর্যালোচনা করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়। সেখান থেকে বদলির আদেশ দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...