বুধবার, ১২ আগস্ট ২০২৬

নগরীতে মোবাইলসহ ছিনতাইকারী আটক করলো ট্রাফিক সার্জেন্ট নাজমুল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা থেকে ছিনতাইকৃত মোবাইলসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য মো: আরাফাত (১৯) কে আটক করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের সার্জেন্ট মোঃ নাজমুল হোসেন। পরে ছিনতাইকারীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ছিনতাইকৃত শাওমি রেডমি-৯ লাইট মডেলের মোবাইলটি প্রকৃত মালিক মো: ফরিদ ঊদ্দিনকে বুঝিয়ে দেয়া হয়েছে।

অটককৃত ছিনতাইকারী আরাফাত পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার মৃত আব্দুর শুক্কুর ও সাজেদা বেগম দম্পতির পুত্র।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ১০ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় নিউমার্কেটের সামনে দাড়িঁয়ে মোবাইলে কথা বলছিলেন মো: ফরিদ উদ্দিন। এসময় কৌশলে ছোঁ মেরে মোবাইলটি ছিনিয়ে নিয়ে ছিনতাইকারী দৌঁড়ে পালাতে থাকে। আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করে কোতোয়ালী মোড়ের দিকে নিয়ে যায়। এসময় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট নাজমুল হোসেন দৌঁড়ে এসে ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী মো: আরাফাতকে আটকসহ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাবাদে আটককৃত ছিনতাইকারী ঘটনার সত্যতা স্বীকার করে এবং কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে প্রকৃত মালিক মো: ফরিদের হাতে মোবাইলটি তুলে দেন সার্জেন্ট নাজমুল হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...