বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিপিএলের নবম আসরের পর্দা উঠছে আজ

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের পর্দা উঠছে আজ শুক্রবার । প্রায় মাসব্যাপী এ টুর্নামেন্টে সাতটি দল অংশ গ্রহণ করবে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।

দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ হলেও বিপিএলের সীমাবদ্ধতা দিন দিন বেড়েই চলেছে। বিপিএলে দলের নাম, রং, লোগো আর মোড়কে বারবার বদল এনে বার বার সমালোচিতও হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও প্রায় গোটা টুর্নামেন্টে পাওয়া যাবে না ডিআরএস প্রযুক্তি।

অনেক স্বপ্ন আর সম্ভাবনার গল্প নিয়ে ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের ৪ বছর পর আত্মপ্রকাশ হয় বিপিএলের। কিন্তু প্রায় সমসাময়িক অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগ কিংবা অনেক পরে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগ যেখানে তরতর করে এগিয়ে যাচ্ছে, সেখানে যুগ পেরিয়ে গেলেও এ টুর্নামেন্টটি বিশ্বের অন্যতম অপরিকল্পিত আর জোড়াতালির টুর্নামেন্ট হয়েই আছে।

২০১২ সালে বিপিএল শুরু হয়ে প্রতি বছর আয়োজন করা গেলে এবার ১২তম আসর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ফিক্সিংকাণ্ডে পড়ে ২০১৪ এবং করোনার থাবায় ২০২০ আর ২১ সালের আসর মাঠে গড়ায়নি। তবে এক আসর যায় অন্য আসর আসে, কিন্তু বিপিএলের মানের কোনো পরিবর্তন দেখা যায় না।

এবারের আগে আট আসরে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ৩ বার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে। কুমিল্লার মতো ঢাকাও সমান ৩ আসরে চ্যাম্পিয়ন। তবে দুটি ভিন্ন নামে (গ্ল্যাডিয়েটর্স হয়ে দুবার আর ডায়ইমাইটস একবার) চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া একবার করে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...