মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল বিটিআরসি

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের প্রায় অর্ধেক মোবাইল গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত জুন মাসে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এবার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিটিআরসি, এখন নতুন সিম বিক্রিতে আর বাধা নেই বলে জানিয়েছে গ্রামীণফোন। ছয় মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির একজন কর্মকর্তা মঙ্গলবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, গ্রামীণফোনকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রামীণফোন বিশ্বাস করে, সেবার মান সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া একটি অনুপযুক্ত ব্যবস্থা।

তবুও ছয় মাস আগে নিষেধাজ্ঞা জারির পর থেকে আমরা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক আলোচনা করে এসেছি।

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপের প্রশংসার পাশাপাশি গ্রাহকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...