মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ২৭ আর ১০ দফা রাজনৈতিক বেয়াদবি: ইনু

চট্টগ্রাম নিউজ ডটকম

জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুরে উপজেলা অডিটোরিয়ামে জাসদের স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতন আন্দোলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দিতে হবে। অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই।

এ সময় জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য রাখেন ইনু। জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...