বুধবার, ২৯ জুলাই ২০২৬

নতুন বছরে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ

ফারুক হোসেন, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাস দমনের পাশাপাশি সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে সম্প্রীতির নিদর্শন স্বরুপ শিক্ষা সহায়ক কর্মসূচী ও বিশেষ মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে শিক্ষা সহায়ক সামগ্রী ও জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করেছে (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা জোন।

রবিবার (০১ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন শহীদ আফতাব কাদের স্কুলের ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীদের মাঝে তিনটি স্মারক ক্রেস্ট প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবীর।

এছাড়াও, দুপুরের দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ৫টি ক্যাম্প ও জোন সদরে স্থানীয় অসহায় দরিদ্র পাহাড়ী ও বাঙালি জনসাধারণের মাঝে সর্বমোট ৩০০টি কম্বল বিতরণ করেন জোন কমান্ডার। ক্যাম্পসমূহের প্রত্যান্ত অঞ্চলের প্রান্তিক পর্যায়ে পাহাড়ীরা শীতবস্ত্র পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

জোন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন,পার্বত্য অঞ্চলে শিক্ষার মানকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও দেশের মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন ও গৌরবের প্রতীক এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়নের চাকা সচল রাখতে সুবিধাবঞ্চিত সকল শিক্ষার্থীদের সহায়তায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...