শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ম্যানইউ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ চলাকালিন গুঞ্জনটি চাউর হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিতে যাচ্ছেন।

কিন্তু বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে কয়েকদিন ট্রেনিং করায় সেই গুঞ্জন অন্যদিকে মোড় নিয়েছিল। তবে বছরের শেষ দিকে এসে পুরনো গুঞ্জনই সত্যি হলো, সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি।

চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।

আল নাসেরের এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

তিনি আরও বলেন, ‘আল-নাসের সৌদি আরবে পুরুষ এবং মহিলা ফুটবলের উন্নয়নে যা করছে এবং তাদের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’

‘আমি সৌভাগ্যবান যে আমি ইউরোপীয় ফুটবলে সবকিছুই জিতেছি এবং এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি আমার নতুন সতীর্থদের সাথে যোগ দেওয়ার জন্য উন্মুখ এবং তাদের সাথে মিলে ক্লাবকে সাহায্য করতে এবং সাফল্য অর্জন করতে মুখিয়ে আছি।’

রিয়াদ ভিত্তিক ক্লাব আল-নাসের সৌদি প্রো লিগে খেলে এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লিগ শিরোপা জিতেছে তারা।

রোনালদোকে দলে ভেড়ানোর পর আল-নাসেরের প্রেসিডেন্ট মুসাল্লি আলমুয়াম্মার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি ইতিহাসের চেয়েও বেশি কিছু। এটি কেবল আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লিগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে।’

রোনালদোর প্রশংসা করে তিনি বলেন, ‘রোনালদো একজন বিশেষ ফুটবলার এবং একজন বিশেষ ব্যক্তি যার প্রভাব ফুটবলের বাইরেও অনুভূত হয়৷ ক্রিশ্চিয়ানো বড় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এমন একটি ক্লাবে যোগ দিচ্ছেন, যা এশিয়ার সেরাদের মধ্যে একটি। এমন একটি দেশে তাকে স্বাগত জানানো হবে যেটি সকলকে সমান সুযোগ দিয়ে ফুটবলে ব্যাপক উন্নতি করছে মাঠে এবং মাঠের বাইরে।’

আল নাসেরেও ৭ নম্বর জার্সি পরে খেলবেন রোনালদো। সভাপতি বলেছেন, ‘তবে সর্বপ্রথম এবং সর্বাগ্রে, আমরা তাকে আল নাসরের ৭ নম্বর জার্সিতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। রোনালদো সব সময় সেরাটা দেন, গোল করেন, শিরোপা জেতান এবং যারা সুন্দর খেলা ফুটবলকে পছন্দ করে তাদের আনন্দ দেন।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...