মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

নায়িকা মাহির প্রার্থী হওয়ার বিষয়ে যা বললেন কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।

ইতোমধ্যে তিনি নিজ এলাকায় প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। এ বিষয়ে দলের অবস্থান গণমাধ্যমে তুলে ধরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিভিন্ন প্রশ্নের জবাবে দেন।

ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা (মাহিয়া মাহি) গতকাল বলেছেন, আমি চাপাইনবাবগঞ্জের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে, আমি ফরম চাই। এরপর আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম।

তিনি বললেন, ‘হ্যাঁ, ওদের পরিবার তো আওয়ামী লীগ পরিবার। সে তো আওয়ামী লীগ করে, ঠিক আছে ফরম সংগ্রহ করুক।’

তিনি আরও বলেন, নারীরা মনোনয়ন নিয়ে অনেকে জিতেছে, আবার হেরেছেও। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমরা আমাদের একজন পোড় খাওয়া নারী কর্মী ডালিয়াকে (হোসনে আরা লুৎফা (ডালিয়া) মনোনয়ন দিলাম। আমরা দেখলাম রিঅ্যাকশনটা কী, আমাদের দলেও দেখলাম, বাহিরেও দেখলাম। একটা অভিজ্ঞতা তো হলো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নারীর ক্ষমতায়নে, বিশেষ করে তাদের উপজেলা চেয়ারম্যান বানাব বা সংসদ নির্বাচনে যেকোনো সিটে সরাসরি নির্বাচনে নামাব—এটা এখনও আমাদের দেশে চ্যালেঞ্জ। অনেকেই এটা মেনে নিতে চায় না। আমাদের দলের নেতারাই মেনে নিতে চায় না।

রংপুরের অবস্থাটা দেখেন, সেখানে যদি আমাদের নেতারা অ্যাক্টিভ থাকত তাহলে কি এমন অবস্থা হত। আওয়ামী লীগ বড়জোড় দ্বিতীয় হতে পারে, কিন্তু এমন অবস্থা (চতুর্থ অবস্থান) তো হওয়ার কথা না। তবে রংপুরে প্রার্থী নির্বাচনে কোনো ভুল হয়নি। ডালিয়া আমাদের প্রার্থী পরীক্ষিত নেত্রী, তার অনেক সুনাম রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...