মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

টিকিট কেটে মেট্রো স্টেশনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশনে তিনি টিকিট কাটেন।

সেখান থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন নারী চালক মরিয়ম আফিজা।

এর আগে, বেলা ১১টায় দিয়াবাড়ি মাঠে মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক সুধি সমাবেশে অংশ নেন।

সমাবেশে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আরেকটি নতুন অহংকারের পালক জনগণের মাথার মুকুটে সংযোজন করলাম।

তিনি বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এটি সংরক্ষণ করা সবার দায়িত্ব। মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে সবাই যত্নবান হবেন। কেউ যেন আবর্জনা না ফেলে, খেয়াল রাখবেন।

সুধী সমাবেশে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেন তিনি। এ ছাড়া মেট্রোরেলের দিয়াবাড়ী স্টেশন প্রাঙ্গনে একটি তেঁতুল গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে মেট্রোরেল উদ্বোধন করতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উত্তরা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...