শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল মেসির

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হলো, ঠিক তেমনই উত্তাপ ছড়ালো গোল্ডেন বুটের প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে জিতলেন এই সম্মানজনক অ্যাওয়ার্ড। কিন্তু চওড়া হাসি হাসলেন লিওনেল মেসি। ৮ গোল ও ২ অ্যাসিস্টে এবারের আসরের শীর্ষ গোলদাতা হয়েছেন এমবাপ্পে

১২০ মিনিটের খেলায় হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতা হলো না ফ্রান্সের।

মেসি ও এমবাপ্পে সমান পাঁচটি করে গোল নিয়ে ফাইনাল খেলা শুরু করেন। তবে তিনটি অ্যাসিস্টে এগিয়ে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অলিভিয়ের জিরুদ ও জুলিয়ান আলভারেজ। শেষ দুজন গোলের দেখা পাননি, তবে পাল্লা দিয়েছেন মেসি-এমবাপ্পে।

২৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে দেন মেসি, এগিয়ে যান গোল্ডেন বুটের লড়াইয়েও। এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। গোল্ডেন বুটটাও যেন মেসির অপেক্ষায় ছিল। কিন্তু খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে এমবাপ্পে পেছনে ফেলেন এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে ভূমিকা রাখেন।

১০৮ মিনিটে আবার মেসি এগিয়ে দেন আর্জেন্টিনাকে, সঙ্গে গোল্ডেন বুটেরও শক্ত দাবিদার হন। কিন্তু এমবাপ্পে আরেকটি পেনাল্টি থেকে নিজের অষ্টম গোল করেন। জিতে নেন গোল্ডেন বুট। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর ফাইনালে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না।

সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে কিংসলে কোম্যানের গোল ঠেকান তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালেও পেনাল্টি শুটআউটে জয়ের নায়ক তিনি। ৭ গোল ও তিন অ্যাসিস্টে প্রত্যাশিতভাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন এনজো ফার্নান্দেজ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...