শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মেসি গোল্ডেন বল, মার্টিনেজ গোল্ডেন গ্লাভস, সেরা উদীয়মান ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক

নিজেকে প্রমাণ করেছেন লিওনেল মেসি। তার অসামান্য নৈপূণ্যে আবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেললো আর্জেন্টিনা। তবে এবার আর ২০১৪ সালের মতো মাখা নিচু করে মাঠ ছাড়তে হয়নি। শিরোপা উৎসব করতে করতে মাঠ ছেড়েছে মেসির সেনারা। ঘুচিয়েছে ৩৬ বছরের আক্ষেপ। দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে যে উৎসবে মাতিয়েছিলেন ১৯৮৬ সালে, সেই উৎসব আবারও করছে আর্জেন্টাইনরা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ইতিহাসে সেরা ফাইনাল উপহার দিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে মেসিরা। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে খেলা শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিট শেষে স্কোর ৩-৩। অবশেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ সেখানে মার্টিনেজের নৈপূণ্যতায় ৪-২ গোলের জয়। উল্লাসে ফেটে পড়ে লুসাইয়েরর গ্যালারি। তবে শুধু শিরোপায় নয় এরপর আরও তিনটি পুরষ্কার উঠেছে আর্জেন্টাইনদের হাতে।

বিশ্বকাপে শিরোপার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের জন্য মোট ৪টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে একটি বাইরে গেছে। সর্বোচ্চ গোলদাতা পান গোল্ডেন বুট, সেরা ফুটবলার পান গোল্ডেন বল, সেরা গোলরক্ষক পান গোল্ডেন গ্লাভস আর সেরা উদীয়মান অর্থাৎ তরুণদের মধ্যে সেরা একজন পুরষ্কার পান। এই চারটির মধ্যে একটি গেছে ফ্রান্সে। বাকি তিনিট আর্জেন্টিনার দখলে।

ফাইনালে হ্যাটট্রিকসহ ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে। আর লিওনেল মেসি ৭টি গোলের পাশাপাশি ৩টি এসিস্ট করেছেন। তাই তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। আর সবচেয়ে বেশি সেভ করে মার্টিনেজ পেয়েছেন গোল্ডেন গ্লাভস। আর সেরা উদীয়মান নির্বাচিত হয়েছেন এনজো ফার্নান্দো। শিরোপা উল্লাসকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই পুরস্কারগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...