শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ জিতলো জাদুকর মেসির আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

নানা নাকটীয়কতার পর কাতার বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লিওনেল মেসির গোলেই ডেডলক ভাঙে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিকে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে।

শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচ টাইব্রেকারে জয় করেছে আর্জেন্টিনা। ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা। ইতিহাস সেরার কাতারে নাম লেখালেন মেসি।

অপূর্ণতাকে একক নৈপুণ্যেই নিজের করে নিয়েছেন এলএম টেন। আবারও যেন মেসির মাঝেই ফিরে এলেন প্রয়াত ম্যারাডোনা।

এর আগে লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধটা আর্জেন্টিনার হলেও দ্বিতীয়ার্ধটা কিলিয়ান এমবাপ্পের। ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে দুই মিনিটের ম্যাজিকে সমতায় ফেরান এমবাপ্পে। হাড্ডাহাডি লড়াইয়ে ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। আজ বিশ্বকাপের ২২তম আসরে প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধে খেলায় নাটকীয় মোড় আসে কিলিয়ান এমবাপ্পের ম্যাজিকে। দুই মিনিটে দুই গোল করে সমতায় ফেরান ফ্রান্সকে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আর্জেন্টিনা। মেসিদের গতিময় আক্রমণ সামলাতে খাবি খাচ্ছিল ফ্রান্সের রক্ষণ। ম্যাচের তৃতীয় মিনিটে ফ্রান্সের ডি বক্সে ঢুকে পড়েন মেসি ও আলভারেজ। তবে বিপদ ঘটতে দেননি হুগো লরিস। পাঁচ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে দূরপাল্লার শট নেন ম্যাক অ্যালিস্টার।

অষ্টম মিনিটে ডি পলের শট ভারানের পায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। নবম মিনিটে আর্জেন্টিনার একটি আক্রমণ থেকে জটলায় গোলের সুযোগ সৃষ্টি হয়। আক্রমণ ঠেকাতে গিয়ে রোমেরোর সঙ্গে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়েন গোলরক্ষক হুগো লরিস। ১৩ মিনিটে বলার মতন প্রথম একটি আক্রমণ করে ফ্রান্স। তবে রক্ষণভাগের তৎপরতায় বিপদমুক্ত হয় আলবিসেলেস্তেরা।

১৬ মিনিটে ডানপ্রান্ত দিয়ে দারুণ আক্রমণ সাজায় আর্জেন্টিনা। ডি পলের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দি বক্সে ঢুকে পড়েন মেসি। তবে ডি পলের পাসটি ধরতে পারেননি তিনি। বল পেয়ে যান ডি মারিয়া। তবে তার শট চলে যায় গোলবারের অনেক ওপর দিয়ে। ১৮ মিনিটে ডি বক্সের কাছে বা প্রান্তে ফ্রি কিক পায় ফ্রান্স। ফ্রি কিক থেকে জিরুদের হেড অল্পের জন্য বার উঁচিয়ে চলে যায়।

ম্যাচের ২৩ মিনিটে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়ার সময় দি মারিয়াকে বাঁধা দেন থিও হার্নান্দেজ। ডি মারিয়া পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। পঞ্চম বিশ্বকাপে এটি মেসির ১২তম গোল। এই গোলে তিনি পেলেকে ছুঁয়ে ফেললেন। এদিন আর্জেন্টিনার আক্রমণের সামনে দাঁড়াতেই পারছিল না ফ্রান্স। ৩৬ মিনিটে ফ্রান্সের রক্ষণভাগ থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটকে ওঠে আর্জেন্টিনা। বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়া মেসি পাস দেন ডি মারিয়াকে। বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত আর্জেন্টিনা। তব এই অর্ধে কিছুটা ছন্দ খুঁজে পায় ফ্রান্সও। তবে বলার মতো কোন আক্রমণ করতে পারেনি তারা। ৪৯ মিনিটে ডি বক্সের ডানপপ্রান্ত থেকে ডি পলকে ক্রস দেন মেসি। ডি পলের দুর্দান্ত ভলি অবশ্য সহজেই লুফে নেন লরিস। ৫১ মিনিটে কর্নার পায় ফ্রান্স। কর্নার থেকে আসা বল দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মার্টিনেজ।

৫৮ মিনিটে আলভারেজের শট ঠেকিয়ে দেন লরিস। ৬০ মিনিটে ম্যাজিক দেখান ডি মারিয়া। ডানপ্রান্ত দিয়ে ঢুকে পড়েন বক্সে। পাস বাড়ান মেসিকে। ৩ জন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে নেওয়া মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬২ মিনিটে মেসি-ম্যাক অ্যালিস্টার দারুণ বোঝাপড়ায় ফ্রান্সের বিপদসীমায় ঢুকে পড়ে। অবশ্য মেসির বাড়ানো বলে পা লাগাতে পারেননি ম্যাক অ্যালিস্টার। এ সময় বেশ কয়েকটি পরিবর্তন করে দুদল। ডি মারিইয়ার বদলে নামেন আকুনিয়া। দেশম গ্রিজম্যান ও থিও হার্নান্দেজকে তুলে ক্যোমান ও কামাভিঙ্গাকে নামান। এরপর বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

৮০ মিনিটে কোলো মুয়ানিকে ডিবক্সে ফেলে দেন ওতামেন্ডি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। এর এক মিনিট পর ফের এমবাপ্পে ম্যাজিক। বা প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে কোনাকুনি শট নেন এমবাপ্পে। বল জালে জড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠে ফরাসিরা। এই গোলে বিশ্বকাপ ফাইনালে গোলের বিশ্বরেকর্ড গড়েন তিনি। দুই ফাইনাল মিলিয়ে ৪ গোল করলেন এমবাপ্পে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...