সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাউজানে আর্জেন্টিনার জয় কামনা করে লাখ টাকার গরু কিনে মেজবানি

রায়হান ইসলাম, রাউজান

রাউজান উপজেলায় বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করে মেজবানির আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পাহাড়তলী ইউনিয়নে এই আয়োজন করছে আর্জেন্টিনার সমর্থকরা।

মেজবানির আয়োজক কমিটির সদস্য জি এম মোস্তফা বলেন, ‘আজ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বিশ্বকাপে ফাইনালে খেলছে। এতে আমরা আনন্দিত। তাই প্রিয় দলের জয় কামনা করে রাতে মেজবানির আয়োজন করা হয়েছে। এ জন্য লাখ টাকায় একটি গরু কেনা হয়েছে। গরুর মাংস যারা খান না তাদের জন্য দুই মণ মুরগি কেনা হয়েছে। গরু এবং মুরগি দিয়ে পৃথক বিরানি রান্না করা হবে। খেলার মধ্যবিরতিতে খাবার পরিবেশন করা হবে।’

মো. ইলিয়াস নামে অপর আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘এ আয়োজন প্রিয় দল আর্জেন্টিনার জয় কামনা করে। এবার আর্জেন্টিনা জয়লাভ করলে আনন্দ উদযাপনের জন্য আবারও মেজবানের আয়োজন করা হবে। আজ প্রায় এক হাজার মানুষের জন্য এই মেজবানের আয়োজন করা হচ্ছে।’

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ‘আর্জেন্টিনার জয় কামনা করে সমর্থকরা এলাকায় মেজবানির আয়োজন করেছেন। পাশাপাশি ফাইনাল খেলা বড় পর্দায় দেখার আয়োজন করা হয়েছে। পাহাড়তলী চৌমুহনীতে এই আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজ সবাই মিলে এই ফুটবল খেলা উপভোগ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...