শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার ।
সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর জিমনেসিয়ামে উদ্বোধনী দিনেই সম্পন্ন হয়েছে ১০ ম্যাচ। দিনের প্রথম ম্যাচে নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে উদীয়মান ক্রিকেট একাডেমি টুর্নামেন্টে শুভসূচনা করে। তবে দ্বিতীয় ম্যাচে এসে তারা হেরে যায় নিও ক্রিকেট একাডেমির কাছে।

তৃতীয় ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি পরাজিত করে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে। চতুর্থ ম্যাচে এসএস ক্রিকেট একাডেমি হারিয়েছে পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে। দিনের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমি। তারা পরাজিত করে শতাব্দী ক্রিকেট একাডেমিকে। ষষ্ঠ ম্যাচে আবারও শতাব্দীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিও ক্রিকেট একাডেমি।

সপ্তম ম্যাচে এসে পোর্ট সিটিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি। অষ্টম ম্যাচে এসে আবারও জয় পায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। এবার তারা হারায় এসএস ক্রিকেট একাডেমিকে। দিনের নবম ম্যাচে ড্রিম সিএকে হারিয়ে শুভসূচনা করে শাইনিং সিএ। দিনের দশ নম্বর ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে যায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ।
প্রসঙ্গত, বর্ষা মৌসুমে মাঠের অচলাবস্থার কারণে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের অনুশীলন ও ম্যাচ খেলার ধারাবাহিকতা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী এই ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...