শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

২৪ শটের টাইব্রেকার থ্রিলার

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।

আজ ২৪ জুলাই শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ২৪ পেনাল্টি শটের থ্রিলার দেখেছে দর্শকরা। দু দলের ২৪ শটের টাইব্রেকারে শেষ পর্যন্ত ১২ তম শটে গিয়ে ম্যাচের নিষ্পত্তি হয়। গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ১০-৯ গোলে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

টুর্নামেন্টের সবকটি ম্যাচেই টাইব্রেকারে জিতে এসেছে গোসাইলডাঙ্গা। আজ সেমি ফাইনালেও একই পথে হাটল দলটি। নির্ধারিত সময়ের খেলায় অনেক সুযোগ নষ্ট করা কল্লোল সংঘ গ্রীন শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। টাইব্রেকারে প্রথম দুই শটে গোল করে কল্লোল গ্রীন। কিন্তু গোসাইলডাঙ্গা প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হয়। তবে তৃতীয় এবং চতুর্থ শট ঠেকিয়ে গোসাইলডাঙ্গাকে ম্যাচে ফেরান দলটির গোল রক্ষক। প্রথম পাঁচ শটে ৩-৩ সমতা।

এরপর শুরু হয় সাডেন ডেথ। এগার শটে দু দল সমানে সমান। ব্যবধান ৯-৯। ১২তম শটে গোসাইলডাঙ্গার ফুটবলার গোল করলেও কল্লোল গ্রীনের শট ঠেকিয়ে দেন গোসাইলডাঙ্গার গোল রক্ষক৷ আর তাতেই ১০-৯ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। দলটির গোল রক্ষক ইকবাল হোসেন। তিনটি শট ঠেকিয়ে ইকবালই ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহামামদ শাহাজাহান ও এম এম মুসা বাবলু।

এর আগে দুপুরে অনুষ্টিত প্রথম সেমিফাইনালটিও নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। সে ম্যাচে আলোর ঠিকানা টাইব্রেকারে ৪ – ৩ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। খেলার নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র ছিল ।

এই ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আলোর ঠিকানার গোলরক্ষক মোঃ তামিম নেওয়াজে। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও সিজেকেএস কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল।
এদিকে টুর্নামেন্টের ফাইনালের দিনক্ষণ ঘোষনা করা হয়নি। ম্যাচের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...