শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনা নাকি ফ্রান্স কে জিতবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী ভার্চুয়াল জ্যোতিষীর

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে যেখানে খেতাব ধরে রাখার লড়াই, সেখানে আর্জেন্টিনার কাছে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলার চ্যালেঞ্জ।

শিরোপার লড়াইয়ে কাতারের লসুাইল স্টেডিয়ামে আর কিছু সময় পরেই মাঠে নামতে যাচ্ছে দল দুটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে চ্যাম্পিয়ান শিরোপা জয়ের এই ম্যাচটি।

ব্লকবাস্টার এই ম্যাচ নিয়ে পুরো বিশ্বের আগ্রহ তুঙ্গে। এদিকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের মতো ফাইনাল ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী দিয়েছে আলোচিত ভার্চুয়াল জ্যোতিষী কাশেফ।

ন্যূনতম ব্যবধানে চ্যাম্পিয়ন দলের ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ। আর সেটা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। কাশেফের ভবিষ্যদ্বাণীতে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ শতাংশ।

ভার্চুয়াল জ্যোতিষী কাশেফ মূলত ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করে থাকে। এখন মাঠের খেলায় মেসিরা এই ন্যূনতম ব্যবধান দূর করতে পারবেন নাকি এমবাপ্পেদের হাতেই থাকবে শিরোপা, তা রাতেই জানা যাবে।

কাশেফ হলো, কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তির রোবট প্রোগ্রাম। এবারের বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচের আগাম ফলাফল অনুমান করে আসছে কাশেফ। এই ভার্চ্যুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে।

রোবটিক এই প্রোগ্রাম বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬৩ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৭।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...