শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কাতার বিশ্বকাপ কোন দল পাচ্ছে কত টাকা?

ক্রীড়া ডেস্ক

আর কিছুক্ষণ পরই মাঠে গড়াবে এবারের কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল। কার হাতে উঠবে ট্রফি তা দেখতে এখন মুখিয়ে পুরো বিশ্ব। সবার প্রত্যাশা ট্রফির দিকে হলেও যে দেশ জিতবে তাদের পকেটে ঢুকতে চলেছে বিশাল অংকের পুরস্কার।

এ বারের বিশ্বকাপের পুরস্কারমূল্য আগের থেকে বাড়িয়েছে ফিফা। ফলে প্রতিটি পর্যায়ে আগের তুলনায় বেশি অর্থ পাওয়া যাবে। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৫৪১ কোটি টাকা) পুরস্কারমূল্য দেবে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লাখ ডলার পুরস্কারমূল্য ছিল।

ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পুরস্কার পাবে। যে দল যত বেশি এগিয়েছে , ততই পুরস্কারের পরিমান বাড়বে। সে হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই যে দলগুলি বিদায় নিয়েছে, তারা প্রত্যেকে ৯০ লাখ ডলার পাবে। প্রি-কোয়ার্টারে উঠা দলগুলো পাবে ১ কোটি ৩০ লাখ ডলার। বা ১১০ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনালে উঠা দলগুলো ১ কোটি ৭০ লাখ ডলার বা ১৩৮ কোটি টাকা পাচ্ছে। চতুর্থ স্থান অধিকারী দল মরক্কো পাচ্ছে আড়াই কোটি ডলার বা ২১৩ কোটি টাকা।

তৃতীয় স্থান অধিকারী দল ক্রোয়েশিয়া পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ২২০ কোটি টাকা। আজ রাতের ফাইনালে পরাজিত দলের ঘরে ঢুকবে ৩ কোটি ডলার বা ২৫৬ কোটি টাকা। আগেরবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লক্ষ ডলার। ২০০৬ বিশ্বকাপের আগে ট্রফিজয়ী দল কখনোই ১ কোটি ডলারের বেশি পায়নি।

প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কারমূল্য বাড়াচ্ছে। ১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কারমূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার বা ১৭.৯৭ কোটি টাকা, তাই ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।

ফাইনালে যারা ট্রফি জিতবে তারা ৪ কোটি ২০ লাখ ডলার বা ৩৪৪ কোটি টাকা পাবে। অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকারীর থেকে প্রায় ১০০ কোটি টাকা বেশি! ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...