শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তৃণার হাতে চুম্বন শাহরুখের

বিনোদন ডেস্ক

হঠাৎ স্বপ্নের রাজা এসে ছুঁয়ে দিলেন। পূরণ হলো মণিকোঠায় লুকিয়ে থাকা ছোট্ট বেলার সেই স্বপ্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে তৃণার হাতে চুম্বন করেন শাহরুখ। সেই থেকে এখনও স্বপ্নের ঘোরেই রয়েছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা।

সম্প্রতি কলকাতার চলচ্চিত্র উৎসবে মেলা বসেছিল বলিউডের সব জনপ্রিয় তারকাদের। শাহরুখ, অমিতাভ, রানি মুখার্জি, জয়া বচ্চন, মহেশ ভট্টদের মতো তারকারাদের সঙ্গে একই মঞ্চে ছিলেন এ অভিনেত্রী। উদ্বোধনী ওই অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে আলাপের প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণা।

জানা গেছে, ছোটবেলা থেকেই সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। আর তৃণার সেই স্বপ্নপূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিং খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেত্রীকে। আর তখনই তৃণার হাত ছুঁয়ে স্নেহের চুম্বন করেন বলিউড বাদশাহ। সে সময় থেকেই এখনও নাকি ঘোরেই রয়েছেন তৃণা।

অভিনেত্রী বলেন, অনুষ্ঠানের মঞ্চে আমার বসার কথাই ছিল না। কিন্তু দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) বললেন মঞ্চে বসতে, তাই তার সম্মানে রাখতেই বসেছিলাম। টিভির জগত থেকে শুধু আমিই ছিলাম সেই মঞ্চে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। বসলাম ঠিক স্বপ্নের হিরো শাহরুখের পিছনে। দিদির মাধ্যমে ওনার সঙ্গে স্বপ্ন দেখা করার স্বপ্নটা বাস্তবে পূরণ হল। প্রথম আলাপচারিতায় আমার হাতে আলতো চুম্বন করলেন তিনি। আমিতো সেখানেই যেন শেষ হয়ে গেলাম। কি করবো বুঝতে পারছিলাম না। এখনও মনে হচ্ছে আমি স্বপ্নের ঘোরে আছি।

তিনি আরও বলেন, ‘দিওয়ানা’ সিনেমা দেখেই শাহরুখের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে তৃণার। সে কথা জানিয়েছেনও অভিনেতাকে। শাহরুখ ছাড়াও রানি মুখার্জির সঙ্গেও কথা বলেছেন তিনি। ইতোমধ্যে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তৃণা। ছবির ক্যাপশনে লিখেছেন, অনেক দিনের স্বপ্ন পূরণ হল কাল, সকাল বেলা যে কার মুখ দেখে উঠেছিলাম আমি! সেই স্বপ্নের ঘোর যেন কাটছেই না অভিনেত্রীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...