শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিজের ভাঙা পাটাতনে আটকে ছিল বৃদ্ধের পা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে বাজার থেকে ফেরার পথে বেইলি ব্রিজের ভাঙা অংশে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুই ঘণ্টা পর হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পা আটকে যাওয়া ওই বৃদ্ধের নাম সৈয়দুল হক। তিনি উপজেলার গহিরা ইউনিয়নের জেবল সৌদাগর বাড়ির বাসিন্দা।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, ‘আমরা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছি। তিনি স্বাভাবিক আছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারের পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, ২০০০ সালের দিকে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এর আগেও কয়েকবার এটির পাটাতন ভেঙেছে। ভাঙা অংশে এ ধরনের দুর্ঘটনা এর আগেও কয়েকবার হয়েছে। এমনকি সিএনজি অটোরিকশার চাকাও ঢুকে গিয়েছিল কয়েকবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

আরও পড়ুন

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...