বুধবার, ৫ আগস্ট ২০২৬

চন্দনাইশে অবৈধ বালু জব্দ, ২ জনের কারাদণ্ড

ইমতিয়াজ ফয়সাল, চন্দনাইশ।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে স্তুপ করে রাখা চার লাখ ঘনমিটার বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বালু বিক্রিতে সহযোগিতার দায়ে বরকল এলাকার সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ মঈন উদ্দিন (২০) ও বাঁশখালি চন্দ্রপুর এলাকার মৃত বশিরুল ইসলামের ছেলে মোহাম্মদ মিয়া হোসেনকে (২৪) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু বিপণন কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক ও চারটি স্ক্যাভেটর জব্দ করা হয়।

সোমবার (৬ মে) উপজেলার বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা সাংবাদিকদের জানান, উপজেলার বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় চন্দনাইশ-আনোয়ারা সড়কের দুইপাশে বালুর স্তুপ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল কতিপয় আসাধু ব্যবসায়ী। সোমবার অভিযান পরিচালনাকালে বালু বিপণনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক ও চারটি স্ক্যাভেটর জব্দ করা হয়। এ সময় বালুর স্তুপ থেকে অবৈধভাবে বালু বিপণনের কাজে সহযোগিতা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর লঙ্ঘন করার দায়ে মোহাম্মদ মঈন উদ্দীন এবং মোহাম্মদ মিয়া হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত বালু স্থানীয় দুইজন ইউ.পি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে নিলাম কমিটির মাধ্যমে জব্দকৃত বালু নিলাম দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

অভিযান পরিচালনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব, সঞ্জীব চক্রবর্তী, চন্দনাইশ থানার এএসআই কামাল ও তার দল এবং উপজেলা ভূমি অফিসের পেশকার রিগ্যান শীল সহ কর্মকর্তা-কর্মচারীরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...