শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল নৌকার আদলে সাজিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে বৃদ্ধ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রাম থেকে দেড়শত কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেন ৫৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ সেলিম। দলের প্রতি ভালবাসায় নিজের মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন তিনি।

মোহাম্মদ সেলিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড পশ্চিম মাদার বাড়ি এলাকার মৃত শাহাজানের ছেলে। বুধবার (৭ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মাদারবাড়ি থেকে রওয়ানা করে সকাল দশটার দিকে কক্সবাজার সমাবেশ স্থলে পৌঁছান তিনি। সেলিম কক্সবাজারে এসেই নৌকার প্রচারণা শুরু করেন এবং সমাবেশ স্থলে সবার দৃষ্টি কেড়েছেন তিনি।

সেলিম বলেন, আমার বাবা মৃত মো. শাহজাহান জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি আমার বাবার ভালবাসা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের প্রতি আসক্ত। তাই বাংলাদেশ যে প্রান্তেই আওয়ামী লীগের সমাবেশ হয় বঙ্গবন্ধু কন্যাকে এক পলক দেখতে সমাবেশে যোগ দিই।

তিনি বলেন, একসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখতে বাসে করে দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিতাম। এখন মোটর সাইকেল কেনার সামর্থ্য হয়েছে তাই মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে সমাবেশে যায়। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশ এসেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...