সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাইয়ে নানা আয়োজন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা জোন এবং কাপ্তাই ৫৬ ব্যাটালিয়নের কাপ্তাই জোনের আয়োজনে পৃথক পৃথক ভাবে  বণার্ঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

দিবসটি উপলক্ষে  ৪১ বিজিবির উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট কাপ্তাই উপজেলা সদর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‌্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে  ওয়াগ্গাছড়া  জুম রেস্তোরায় এসে শেষ হয়।

র‍্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে ওয়াগ্গা প্যানোরোমা  জুম রেস্তোরার সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার  লে.কর্ণেল সাব্বির আহমেদ ,কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী,  কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক আল আমিন।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই  শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে এবং  পার্বত্য অঞ্চলে জীবনযাত্রার মান উন্নতি ঘটেছে।

এদিকে দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে ওয়াগ্গা রামছড়ি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এইসময় ৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এদিকে শান্তি চুক্তির  স্বাক্ষরের ২৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কাপ্তাই ৫৬ বেঙ্গলের কাপ্তাই জোনের আয়োজন শুক্রবার সকালে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উচ্চ বিদ্যালয় চত্বরে  জোন অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ নূর উল্লাহ জুয়েল  শান্তির দূত পায়রা অবমুক্ত  ও    বেলুন উড়িয়ে    র‍্যালীর উদ্বোধন করেন। এরপর বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশা মানুষের উপস্থিতিতে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার হয়ে কাপ্তাই জোন সদর শহীদ আফজল হক হল রুমে এসে শেষ হয় ।

পরে  আলোচনা সভায় জোন অধিনায়ক ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য  অংসুই ছাইন চৌধুরী , ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এ সময় জনপ্রতিনিধি ,হেডম্যান, কারবারি,   স্কুল শিক্ষক, শিক্ষার্থী সহ কাপ্তাই জোনের সকল পদবির  সদস্যরা  উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...