বান্দরবান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে হেডম্যান কারবারিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে হেডম্যান ও কারবারিদের উদ্দেশ্যে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার বলেন পার্বত্য জেলায় যেহেতু স্থানীয় আইনের প্রয়োগ আছে সেহেতু অপরাধের সংশ্লিষ্টতা সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত আছেন।
জেলায় সম্প্রীতি অটুট রাখতে হলে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে বিলম্ব না করে জেলা পুলিশ বান্দরবানের সহযোগিতা নিতে হবে।
মঙ্গলবার (১১ই মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান সদর থানাধীন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের হেডম্যান-কারবারিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পূর্বের চেয়ে পেট্রোল ডিউটি এবং মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে।অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে জেলা পুলিশ কাজ করছে।এসময় তিনি তাৎক্ষণিক পুলিশি সেবা গ্রহণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টুল ফ্রি) কল সেন্টারের সহযোগিতা নেয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় পুলিশ সুপার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের হেডম্যান-কারবারি গণদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয় সম্পর্কে অবগত হন এবং তা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের কথা জানান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবদুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,মান্না দে সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদের হেডম্যান ও কারবারিগণ।
যেকোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ সর্বদা প্রস্তুত বলে জানান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার।
আর এইচ/
