মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মারুফা সুলতানা খান হীরামনি  

জরিমানা লক্ষ্য নয়, দুর্ঘটনা রোধে সচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে,বেশির ভাগ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এরই ধারাবাহিকতায় সড়কে চলাচলকারী গাড়ি ও মোটরসাইকেল চালক এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(১১ মার্চ) বিকেলে জেলার মেঘলা পর্যটন স্পষ্ট সংলগ্ন, তালুকদার পাড়া এলাকায় বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহী,ফিটনেস বিহীন চলাচলকারী গাড়ি,ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৯২,৭৭ ধারায় বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।

এসময় তিনি বলেন সড়কে দুর্ঘটনা কমাতে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন, এতো দুর্ঘটনার পরেও মানুষ সচেতন না,মোবাইল কোর্টে জরিমানা করা মূল লক্ষ্য নয়, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।এসময় সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বি আর টি এ, বান্দরবান এর মোটর যান পরিদর্শক,মোঃ আরিফুল ইসলাম সহ পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের ব্যাক্তিবর্গ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...