সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ভুল তথ্য দেয়ায় চকরিয়া জমজম হাসপাতাল বন্ধের নির্দেশ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় প্রথম বেসরকারি হাসপাতাল ‘ জমজম হাসপাতাল’র কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ফলে বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর,) থেকে হাসপাতালটিতে রোগী সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, অতি সম্প্রতি জমজম হাসপাতাল থেকে হুমায়ুন নামের ভুয়া পরিচয় দেয়া এক কথিত চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত আটক করে। তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেয়া হয়।

ওই ঘটনার রেশ না কাটতেই চকরিয়া জমজম হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশনা আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডাক্তার শেখ দাউদ আদনান স্বাক্ষরিত নির্দেশনা পত্রে বলা হয়, হাসপাতালটির ডাটা বেইজে অন্তর্ভুক্ত করা ডাক্তার হুমায়ন ( নং-৮৪১৩৮) সঠিক কিনা বিএমডিসির ডাটা বেইজে যাচাই করা হয়। সেখানে ডাক্তার হুমায়নের স্থলে ডাক্তার মাইশা সাদের নাম দেখা যায়। তাই ভুল তথ্য দিয়ে হাসপাতাল নবায়ন করায় হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন,স্থানীয় একটি সিন্ডিকেট ষড়যন্ত্রমূলক ভুল তথ্য দিয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত করে। যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা এসেছে তাই আমরা আজ বৃহস্পতিবার থেকে হাসপাতালের কর্যক্রম বন্ধ রেখেছি। তবে আমরা আইনী মোকাবেলা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...