শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে সতীর্থদের সতর্ক করলেন মেসি

ক্রীড়া ডেস্ক

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার উড়ন্ত জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি চলছে আর্জেন্টাইন শিবিরে। র‌্যাঙ্কিংয়ে ৪১তম দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন লিওনেল মেসিরা। সকারু খ্যাত অস্ট্রেলিয়ার এর আগে কোয়ার্টারে খেলার রেকর্ড নেই।

তবে অস্ট্রেলিয়া চমক দিয়ে শেষ ষোলোয় পা দিয়েছে। আসরের ‘ডার্ক হর্স’ খ্যাত ডেনমার্ককে বিদায় করে দিয়েছে। তারাও বিপদে ফেলতে পারে আলবিসেলেস্তেদের। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে আকাশি-সাদার জার্সির দলটির অধিনায়ক মেসি সতীর্থদের সতর্ক করেছেন।

তার মতে, বিশ্বকাপে যা কিছু হতে পারে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। আসরে যে কেউ যে কোনো দলকে হারাতে পারে, এটা উন্মুক্ত। ওই ম্যাচের জন্য আমাদের সঠিকভাবেই প্রস্তুতি নিতে হবে। সবসময় আমরা যেভাবে নিই। আমাদের শান্ত থাকতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হবে শুক্রবার রাতে। বুধবার রাতে ম্যাচ খেলা আর্জেন্টিনার শনিবার রাতেই আবার মাঠে নামতে হবে। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গ্রুপ ‘ডি’ রানার্স আপ অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ডিসেম্বর রাত ১টায় ম্যাচ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মেসিদের কোচ স্কালোনি। উদ্ভট সূচি বলে মন্তব্য করেছেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমার বিষয়টাকে (নকআউটের সূচি) উদ্ভট মনে হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এখন আমাদের দুই দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। এখন রাত (বুধবার) বাজে ১টা। কাল আবার আমাদের নকআউট ম্যাচের জন্য অনুশীলনে নামতে হবে। এখানকার কন্ডিশনও অতো ভালো নয়। কিন্তু কিছু করার নেই, খেলতে হবে।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...