বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শিশু আয়াত হত্যা: বিচারের দাবিতে কর্ণফুলীতে মানববন্ধন

মো. মহিউদ্দিন

শিশু আয়াত হত্যা সহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে মানববন্ধন করেছে কালের কন্ঠ শুভ সংঘ নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তরা বলেন, প্রতিনিয়ত শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। বিচারের দীর্ঘসূত্রতার জন্য বেড়ে যাচ্ছে শিশু ধর্ষণের মতো ঘটনা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি শারমিন মনি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইঞ্জিনিয়ার হাসমত আলী, কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, শাহনাজ বেগম, মহিউদ্দিন আলাভী, আলী ইবনে আব্বাস, আরাফাত হোসেন রিয়ান,এমদাদুল হোসেন রুবেল, হায়দার কবির আয়রান, জাফর আহমদ আরিফ, মোঃ রাসেল, জান্নাতুল নাহার রিয়া, কাউসার আক্তার ইভা। এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

আয়াত হত্যার বিচারের দাবীতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন বক্তারা।

উল্লেখ, গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।

নিখোঁজের ১০ দিনের মাথায় আবীর নামে এক যুবককে গ্রেফতারের মধ্য দিয়ে এই ঘটনার রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ছয় বছর বয়সী এ শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ছয় টুকরা করে তা কাট্টলী সাগরপাড়ে ফেলে দেওয়ার কথা ওই পাষণ্ড স্বীকার করেছে বলেও জানিয়েছে পিবিআই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...