রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন দাখিল

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীসহ ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা অনলাইনে এসব মনোনয়নপত্র দাখিল করেন।

বোয়ালখালী নির্বাচন অফিসার মোহাম্মদ মাঈনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বোয়ালখালীর বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালীর বর্তমান ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি, মোহাম্মদ শফিক, নারী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ রিদওয়ানুল হক, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল আলম, সজল কান্তি চৌধুরী।

বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বোয়ালখালী উপজেলার বর্তমান ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, মর্জিনা বেগম, মোছাম্মৎ উম্মে সালমা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই–বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে।
প্রতীক বরাদ্দ ১৩ এপ্রিল এবং ২৯ মে বোয়ালখালী উপজেলায় ভোটগ্রহণ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...