সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রামগড়ে জাবালে নুর গার্লস মাদ্রাসার উদ্বোধন  

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পৌর শহরে জাবালে নুর গার্লস মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) সকাল দশটায়  রামগড় বাজারের উপকন্ঠে আবাসিক এলাকায় মাদ্রাসাটি স্থাপিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি মোঃআব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। এতে প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান।

উদ্বোধন শেষে এক আলোচনা সভায় অতিথিরা  বলেন,  রামগড় পৌরসহরে মহিলাদের জন্য একক একটি মাদ্রাসা উপজেলা শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক ও সদস্যবৃন্দ প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন । জাবালে নূর গালর্স মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুছ ছালাম নিজামি মাদ্রাসাটির পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে অথিতিদের ক্রেষ্ট প্রধান করেন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল কাদের। পরে মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...