ম্যাচের ৯মিনিটে গোল দিয়ে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ের পর ফ্রান্স ২০২১ নেশন্স লিগে চ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। তার সঙ্গে যোগ হয়েছে ইনজুরি সমস্যা। ইউরো ২০২০ (২০২১) এর শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স।
এরপর নেশন্স লিগ ২০২২-২৩ এ প্রায় রেলিগেটেড হতে যাচ্ছিল তারা। সবশেষ ছয় ম্যাচের মধ্যে একমাত্র জয় অস্ট্রিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে।
তারপরও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা বেশ সমীহ আদায় করছে। আর ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে কাতার এসেছে।
