বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের মধ্যে ব্যাপক মারপিট হয়েছে। দুই দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হন।

মঙ্গলবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে হেরে গেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে নামবে ব্রাজিল।

এদিন সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগেই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা মারামারিতে লিপ্ত হন। ভারতের কেরালার কোল্লাম জেলায় এমনটি ঘটে। সেই মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার কাতার বিশ্বকাপ শুরুর দিনেই এ ঘটনা ঘটেছে। দুই দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। লোহার রড নিয়ে দুই দলের সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যান। ব্যাপক মারামারি, হাতাহাতি হয়।

ঘটনা দেখে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যস্থতাতেই বিষয়টি থেমে যায়। তবে জখম হয়েছেন দুই দলের বেশ কিছু সমর্থক।

পুলিশ অবশ্য এ ঘটনায় কোনো মামলা দায়ের করেনি। কারণ কোনোপক্ষই অভিযোগ জানায়নি। তবে যিনি সেই ঘটনার ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

পুলিশের দাবি সেই ভিডিও দেখে অন্যত্র সমর্থকদের মধ্যে ঝামেলা হতে পারে। টুইটার থেকে সেই ভিডিও সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...