বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রত্যাবর্তনের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র ওয়েলসের

ক্রীড়া প্রতিবেদক

৬৪ বছর পর বিশ্বকাপ খেলতে এসে জয় অধরাই রয়ে গেলো ইউরোপের ছোট্ট দেশ ওয়েলসের। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে ওয়েলস।

দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। এরপর এবারই প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। কিন্তু প্রত্যাবর্তনটা সুখকর হলো না।

ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তরুণ তুর্কিরা ছড়ি ঘোরাতে থাকে ওয়েলসের ডিফেন্সের ওপর। ম্যাচের ৯ মিনিটে সার্জেন্টের শট গোলবারে লেগে ফিরে আছে নাহলে শুরুতেই এগিয়ে যেতে পারতো তারা।

পুরো ম্যাচে মাঝমাঠ দখল করে রাখলে তেমন সুযোগ তৈরি করতে পারছিল না যুক্তরাষ্ট্র। অবশেষে সেই সুযোগটি আসে ৩২তম মিনিটে। মাঝমাঠ থেকে বল পেয়ে চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ।

প্রথমার্ধের শেষে যুক্তরাষ্ট্র আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো ওয়েলস রক্ষণভাগে এসে পরাস্ত হয়। ফলে এক গোলের লিড নিয়ে খুশি থাকতে হয় অল আমেরিকানদের।

বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়াতে থাকে ওয়েলস। মাঝমাঠ দখলে নিয়ে মুহুর্মুহু আক্রমণ করে গ্যারাথ বেলের দল। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল না।

৬৫ মিনিটে মুরের হেড গোলবারের ওপর দিয়ে চলে যায়৷ ৮২ মিনিটে অবশেষে ব্রেক থ্রু পায় ওয়েলস। ডি বক্সের ভেতর গ্যারাথ বেলকে ফাউল করে বসেন জিমারমান। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

স্পট কিক থেকে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলটি করেন গ্যারাথ বেল। শেষ দিকে আরও কিছু সুযোগ তৈরি করেছিল ওয়েলস। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলের সমতায় থেকে পয়েন্ট ভাগাভাগি করেই খেলা শেষ করে দুদল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...