শনিবার, ১৬ মে ২০২৬

কর্ণফুলী উপজেলা ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা যায়, কর্ণফুলীর ৪৫টি ভোটকেন্দ্রের ৩২০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় এক লাখ ১৬ হাজার ৫৭২ জন ভোটার এসব কেন্দ্রে ভোট দিবেন। তবে জমজমাট ভোটযুদ্ধ হচ্ছে চেয়ারম্যান পদে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাঠে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। দুই প্রার্থীর পক্ষে থাকতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মাঠে আছেন।

অন্যদিকে ফটিকছড়িতে ভোটযুদ্ধের হিসেব মিলানো কঠিন। অতীতে সেখানে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে অনেক পদে বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়ে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। এমনকি উপজেলা পরিষদেও বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনেও এবার নৌকার প্রার্থী মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে মেয়র পদে লড়ছেন এএসএম মিনহাজুল ইসলাম জসিম। এই দুই প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে জমজমাট। মেয়র পদ ছাড়াও সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফটিকছড়িতে ১৯টি কেন্দ্রের ১০৩টি বুথে ভোট প্রদান করবেন ৩৬ হাজার ২৪৬ ভোটার।

নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে; আনসার, বিজিবি, পুলিশ, র‌্যাব সমন্বয়ে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা।

১৯ ভোট কেন্দ্রে ৩১ জন ওসি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকছে দুই প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে যাতে কোনোধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনও তৎপর আছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...