মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথম বড় পর্দায় আসতে চলেছেন। এর আগে আগে তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে।

এবার গুরমীত সিং পরিচালিত হাসির ভৌতিক ছবি ‘ফোন ভূত’ এ তাকে রূপসী ভূতের চরিত্রে দেখা যাবে। আগামী মাসেই মুক্তি পাবে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’। ইতোমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

এই ছবির মাধ্যমে প্রথম কোনও হরর কমেডি ছবিতে দর্শক ক্যাটরিনাকে দেখতে পাবেন। সম্প্রতি ভূত নিয়ে ভিন্ন অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

ক্যাটরিনা বলেন, ‘রাতে ভূতের ছবি দেখলে আর ঘুম আসে না। ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমোতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’

‘ফোন ভূত’ প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি আর ফারহান আখতার। ছবিটি নিয়ে নির্মাতারা আশাবাদী। গুরমীত এর আগে অত্যন্ত হিট ওয়েব সিরিজ মির্জাপুর পরিচালনা করেছেন।

এতে অন্যান্য চরিত্রে আছেন জ্যাকি শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী আর ঈশান খট্টর। ছবিটি আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...