রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বেলা ১১টা ৪০ মিনিটে রুদ্রপ্রয়াগের গারুদ চাট্টির কাছে কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের ঠিক পরেই বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির সিইও সি রবি শঙ্কর বলেন, ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। শঙ্কর বলেন, দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পরে জানা যাবে।

এভিয়েশন রেগুলেটর সূত্রে জানা যায়, গারুদ চাট্টির কাছে আগুন লাগার আগে হেলিকপ্টারটিতে বিকট শব্দ শোনা গিয়েছিল।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দিল্লিভিত্তিক আরিয়ান এভিয়েশনের একটি বেল ৪০৭ হেলিকপ্টার ভিটি-আরপিএন কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে সম্ভবত মেঘলা আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে।

ঘটনাস্থলের ছবিতে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এবং জেলা পুলিশ দুর্ঘটনাস্থলে যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ ঘটনায় তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেন, তারা রাজ্য সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টার দুর্ঘটনায় তীর্থযাত্রী এবং পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আরও পড়ুন

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...