বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ১৬৮ রানের টার্গেটে ব্যাটিং করছে টাইগাররা। এজন্য বাংলাদেশ দলকে ওভার প্রতি করতে হবে ৮ দশমিক ৪ রান।

একের পর এক উইকেট পরলেও বাংলাদেশের বিপক্ষে একাই লড়াই করেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত ৫১ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। খেলেন ৭টি চার ও ২টি ছয়ের ইনিংস। নেওয়াজ অপরাজিত থাকেন ৫ বলে ৮ রানে।

বাংলাদেশ দলের পক্ষে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নেন তাসকিন, এ ছাড়া হাসান, নাসুম ও মিরাজ প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। তবে কিছুটা ব্যর্থ ছিলেন টাইগারদের অন্যতম সেরা অস্ত্র মোস্তাফিজ। ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন ফিজ।

১৮ ওভার ৫ বলে তাসকিনের কট অ্যান্ড বলে ৪ রানে ফেরেন আসিফ আলী। দ্বিতীয় সাফল্যের দেখা পায় তাসকিন।

ইফতেখারকে ফিরিয়ে উইকেটের দেখা পায় হাসান, আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট ইফতেখার! ডিপ মিড-উইকেটে ফিল্ডারকে ক্যাচ দেন তিনি। ইফতেখারের ক্যামিওতে শর্টে নিরাপদে রিভার্স কাপ ক্যাচ নেন আফিফ।

নিজের দ্বিতীয় স্প্যালে সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে হায়দার আলীকে ফেরান তিনি। ছয় বলে ছয় রান করে ফিরে যান তিনি।

ইনিংসের ১২ ওভার ৫ পাঁচ বলে নাসুমের ঘুর্ণিতে দ্বিতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ দল।

শন মাসুদের বিপক্ষে বোলিংয়ে নাসুম আহমেদ, হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাসুদ! দ্বিতীয় চেষ্টায় ব্যাকওয়ার্ড পয়েন্টে মাহমুদের হাতে ক্যাচ এটি। বলটি তার বাম দিকে ডাইভ করে, হাতে পেয়ে যায় হাঁসান, কিন্তু বলটি শুরুতে পপ আউট হয় এবং দ্বিতীয় প্রচেষ্টায় এটি নিতে সফল হন তিনি। স্ট্রেটার ডেলিভারির বিরুদ্ধে লাইন জুড়ে সুইং করেছিলেন তিনি। ৪ চার ও এক ছয়ে ৩১ রানে ফিরে যান মাসুদ।

মেহেদী হাসান মিরাজের ইনিংসের প্রথম বলেই আউট বাবব আজম। ফিরে যান ২৩ বলে ২৪ রানে।

এদিকে খেলার তিন ওভার ৫ বলে সহজ রান আউটের সুযোগ পায় বাংলাদেশ, কিন্তু সেই সুযোগ মিস করে বাংলাদেশ।

ব্যাটিংয়ে বাবর আজম, মিডল এবং পায়ের চারপাশে লেন্থে বল করলেন নাসুম আহমেদ। এটিকে মিড-উইকেটে ক্লিপ করেন বাবর আজম। দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন রিজওয়ান, তবে মিড উইকেটে থাকা ফিল্ডার সাব্বির বল ধরতে ব্যর্থ, সহজ সুযোগ মিস করে বাংলাদেশ।

এদিকে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান একাদশে নেই। সাকিবের অনুপস্থিতিতে টস করেছেন নুরুল হাসান। ভ্রমণক্লান্তি দুর করতেই পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...