রবিবার, ২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ১৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

সাফায়েত মেহেদী,মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে  অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবাসহ শিউলি আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাদিফরিহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসাড়কের ঢাকামুখী লাইনে তিশা প্লাটিনাম থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিউলি আক্তার ফেনী জেলার দাগনভূঁইয়া থানার দাগনভূঁইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষ্ণ রামপুর এলাকার মো. শুক্কুর আলী প্রকাশ রুমনের স্ত্রী।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা প্লাটিনামের একটি যাত্রিবাহী বাসে যাত্রী বেশে বসে থাকা শিউলি আক্তারকে সন্দেহ হলে তাকে মহিলা পুলিশ দ্বারা চেক করা হয়। এসময় তার শরীর থেকে প্যাকেট মোড়ানো ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলি জানায় ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ফেনী শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...