বুধবার, ৫ আগস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু: পার্বত্য প্রতিমন্ত্রী

ঝুলন দত্ত, কাপ্তাই।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাসের চিন্তা এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তারঁই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে তাঁরই সরকার পার্বত্য অঞ্চলের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। 

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরোও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য, পোশাক, কৃষ্টি ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এই গুলোকে ধরে রাখতে হবে। এইগুলো যেন হারিয়ে না যায়, সকলকে একসাথে কাজ করতে হবে।

সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের  সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা। এ সময় তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন,  প্রচার ও প্রসার করবেন বলে আমি আশা করি।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার আহবায়ক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার এর সভাপতিত্বে নাজিব কুমার তঞ্চঙ্গ্যার  সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য শান্তনা চাকমা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিধুভুষণ তঞ্চঙ্গ্যা, সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, সাবেক মহাসচিব এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা,  বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সাবেক ব্যাংকার নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।

আলোচনা সভার শুরুতে তঞ্চঙ্গ্যা শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ হতে হাজার হাজার তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি এবং উদ্বোধক জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বেলুন উত্তোলনের মাধ্যমে সম্মেলন এর উদ্বোধন করেন।

এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...