বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ডেঙ্গুর ছোবলে কর্ণফুলীর মিজানের মৃত্যু

মো. মহিউদ্দিন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কর্ণফুলীতে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত মাসে কর্ণফুলীর ১০/১২ জনের মতো রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মিজানের পিতা চরলক্ষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরহুম আজিজুর রহমান মেম্বার এর বাড়ির মোঃ ইব্রাহিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

পরিবার সুত্র জানায়, কর্ণফুলী উপজেলার মিজানুর রহমান (২৫) এর শরীরে জ্বর ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে গতকাল দুপুর ১২টায় নগরীর মেডিকেল সেন্টার হসপিটালে টেস্ট করান। ওখানেই ডেঙ্গু ধরা পড়ে।

ওইদিনেই মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেওয়া হয়।আজ ভোর ৫ টায় সেখানে তাঁর মৃত্যু হয়। মিজান চিটাগাং ফিস সেন্টার এ চাকরী করত বলে জানা গেছে।

এদিকে গতরাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুলধা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাশেদুল ইসলাম পেয়ারু নগরীর পাকভিউ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া একই সময়ে ডেঙ্গু ফেভার-ডি৫ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিকলবাহার মোঃ আমিনুল (২৫), শিকলবাহার পিন্টু (১৭), চরপাথরঘাটা এলাকার লেয়াখতের শিশু পুত্রও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন।

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, উপজেলায় এডিস মশার উৎপাত বেড়ে গেছে। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মশা নিধন না হলে সামনের দিনগুলোতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, সকলের উচিত খালি জায়গা, নালা, খাল ও ফুলের টবে পানি না জমে মতো ব্যবস্থা করা। আর পঁচা ডোবায় নিয়মিত কীটনাশক ঔষধ ছিটানো।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...