বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শেখ হাসিনার জন্মদিন বাঙালির উৎসবে মেতে উঠার দিন: দেবাশীষ পাল দেবু

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন, বাঙালির উৎসবে মেতে উঠার দিন।

দেশের টাকায় পদ্মা সেতু, যুদ্ধাপরাধীদের বিচার, আরেক বাংলাদেশের সমান সমূদ্র সীমা জয়, ছিট মহল সমস্যার সমাধান, পার্বত্য শান্তি চুক্তি মেট্রোরেল, কর্ণফুলীর তলদেশে টানেলসহ অসংখ্য মাইলস্টোন সৃষ্টিকারী কর্মের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিয়ত বিশ্বের দরবারে নতুন নতুন উচ্চতায় স্থাপন করে চলেছেন।

দেশের প্রান্তিক নারীর ক্ষমতায়নে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন সন্তানের পরিচয়ে মায়ের নাম অন্তর্ভূক্তির মাধ্যমে। তাই রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন প্রতিটি বাংগালির উৎসবের আনন্দে মেতে উঠার দিন।

রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নগরীর ব্যারিষ্টার সুলতান আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজে ছাত্রী মিলনায়তনে আজ বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডোর গেমস উপকরণ প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এস.এম.তৈয়ব এর সভাপতিত্বে সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহম্মদ খোকন, উপাধ্যক্ষ অধ্যাপক এহতেশামুল হক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুর রহমান, অধ্যাপক পারভীন আক্তার, আইটি বিশেষজ্ঞ সবুজ দাশ, একাডেমিক কাউন্সিল সদস্য অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরী, প্রভাষক সুরাইয়া আক্তার, প্রভাষক সোহানা বিনতে ওয়াহাব, ছাত্র সংসদ এর ভিপি জাহিদ হোসেন খোকন, জিএস জিয়াউদ্দিন জিয়া, ‘কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো: আরমান, ফারুক হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক তানভীর নেওয়াজ কাজল, ছাত্র নেতা, সারূপ, নুসরাত জাহান শাওন প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...