রবিবার, ৫ জুলাই ২০২৬

চকরিয়া ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পরপর এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, অভিযুক্ত মোহাম্মদ মিনার (২৮) একজন মাদকাসক্ত ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৭৫) জুমার নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে ছেলে মোহাম্মদ মিনার তার পা-হারা প্রতিবন্ধী পিতাকে কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া, শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন দেখা যায় খলিলুর রহমানের শরীরে।

পরে স্থানীয় লোকজন খলিল রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পালাতে চেষ্টা করলেও এলাকার লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বাবা খলিলুর রহমান মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় পরিবারের সদস্যদের অত্যাচার করার অভিযোগ দায়ের করেন। পরে সে অভিযোগের ভিত্তিতে কয়েক মাস কারাভোগ করেন মিনার। জামিনে মুক্তি পেয়ে আজ শুক্রবার নামাজ শেষে বাড়িতে আসার পথে বাবাকে আক্রমণ করে হত্যা করে তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, মাদকাসক্ত মোহাম্মদ মিনারের পরিবারের অপর ভাইয়েরা পৃথকভাবে বসবাস করেন। ঘাতক ছেলে পুলিশ হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এরমধ্যে নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন। নিহতের মধ্যে নারী ৪৪, শিশু ৫৬।এর...