সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশ পুলিশ জনকল্যাণে কাজ করছে : ড. বেনজীর আহমেদ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যদের কল্যাণ এবং জনগণের কল্যাণেও বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

রবিবার (২৫শে সেপ্টেম্বর) থানছি থানা ভবন সংলগ্ন এলাকায় পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন কালে এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন , পর্যটকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে থানচিতে এ রিসোর্ট নির্মাণ করা হয়েছে। রিসোর্টটি দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উঁচু থানচিতে পাঁচ একর জায়গা জুড়ে নির্মিত হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্টে রয়েছে বিভিন্ন মানের ভিআইপি কটেজ, হানিমুন কটেজ, এক্সিকিউটিভ কটেজ ও ডরমেটরি।

এখানকার অত্যাধুনিক ক্যাফেটেরিয়ায় নানা স্বাদের পাহাড়ি খাবারসহ অন্যান্য খাবারেরও ব্যবস্থা রয়েছে।

বিনোদন প্রেমীদের জন্য আছে এমপি থিয়েটার। পাহাড়ি সংস্কৃতির সাথে মিল রেখে এখানে নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর।এ সময় রিসোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি কবির আহমেদ, বান্দরবান জেলার পুলিশ সুপার ‌মো. তারিকুল ইসলাম,পিপিএম, থানচি থানার ওসি সূদ্বীপ রায় সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...