সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রাশিয়ার ক্রুড অয়েল দেশে পরিশোধন সম্ভব নয়; ইস্টার্ন রিফাইনারি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার অপরিশোধিত ক্রুড অয়েল বাংলাদেশে পরিশোধন করা সম্ভব নয় বলে মতামত দিয়েছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

রাশিয়া থেকে পাঠানো ৫০ লিটার অপরিশোধিত এই ক্রুড অয়েলের নমুনা পরীক্ষার পর এই মতামত প্রদান করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কারিগরি কমিটির পক্ষ হতে এ সংক্রান্ত ২০ পৃষ্টার এক প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের দপ্তরে জমা দেয়া হয়।প্রতিবেদনটিতে নানা ব্যাখ্যাও তুলে ধরে কারিগরি কমিটি।

জানা যায়, ১ সেপ্টেম্বর ২২ ইং পাঁচটি জারে করে ক্রুড অয়েলের ৫০ লিটার নমুনা ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমানের কাছে হস্তান্তর করে রাশিয়ান প্রতিষ্ঠানের বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধিরা। পরবর্তীতে ক্রুড অয়েলের এ নমুনা পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারি এর মহাব্যবস্থাপক (অপারেশান এন্ড প্ল্যানিং) রায়হান আহম্মদকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। নমুনা পরীক্ষা শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে প্রতিবেদন জমা দেয় ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান জানান, ১৫ থেকে ১৬ ধাপে রাশিয়ার ক্রুড অয়েলের নমুনা পরীক্ষা শেষে পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে জমা দিয়েছি। বিপিসি কর্তৃপক্ষ পরবর্তীতে এ সংক্রান্ত বাকি সিদ্ধান্ত গ্রহণ করবে।

প্রতিবেদন সুত্রে জানা যায়, রাশিয়ান ক্রুড অয়েল অনেক ভারী হওয়ায় ইস্টার্ন রিফাইনারিতে তা পরিশোধন করা সম্ভব নয়। এই তেল পরিশোধনে ৩৩ শতাংশের মত ডিজেল পাওয়া যেতে পারে। বর্তমানে যে এরাবিয়ান লাইট ক্রুড ওয়েল বা মারবান ক্রুড অয়েল প্রসেস করা হয় সেখান থেকে আমরা ৪২ শতাংশের মত ডিজেল পাওয়া যায়। পাশাপাশি এরাবিয়ান লাইট ক্রুড ওয়েল বা মারবান ক্রুড অয়েল থেকে পেট্রোলও বেশি পাওয়া যায়।তাছাড়া রাশিয়ার এ ভারি তেল প্রসেস করার মতো সক্ষমতাও নেই। এ তেল পরিশোধন করতে গেলে কারিগরি ও আর্থিকভাবে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই রাশিয়ান তেল পরিশোধন করা সম্ভব নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...