মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায়

মিরসরাইয়ে তিন চালককে আসামি করে মামলা দায়ের

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে তিন চালককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

বুধবার রাতে সোনাপাহাড় এলাকায় দাঁড়িয়ে থাকা লোকজনকে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ২ সহোদরসহ ৪ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

এতে জোনাকী পরিবহন বাসের চালক, কাভ্যার্ডভ্যানের চালক ও লরি চালককে আসামী করে মামলা করা হয়েছে বলে রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

মামলার বাদি এটিএসআই সাইফুল ইসলাম বলেন, ৩ গাড়ির চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনায় দুই ছেলেকে হারিয়ে দিশেহারা শামসুদ্দীন

প্রসঙ্গত, গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনা পাহাড় ফিলিং স্টেশনের রায়পুর এলাকায় একটি লরির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামুমখী জোনাকি পরিবহনের একটি বাস। এসময় উভয় গাড়ির চালকের সাথে বাকবিতন্ডা চলছিলো।খবর পেয়ে সেখানে দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে ছুটে যান। তখন এলাকার লোকজন ও স্থানীয় সিএনজি চালকরাও ছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়ানো সবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। এছাড়াও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই ও কন্সেটেবলসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের এএসআই মোস্তফার অবস্থা আশংকাজনক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...